নিজস্ব প্রতিবেদক | ০৪:০১ এএম, ২০২১-০২-১৩
সারাদেশের ন্যায় রাঙামাটিতেও পঞ্চমদিনের মত চলে টিকা প্রদান কার্যক্রম, সকাল থেকে সদর হাসপাতালসহ ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেনানিবাস এলাকায় বেলা ৩টা পর্যন্ত চলে টিকা প্রদানের কার্যক্রম। ৫ম দিন রাঙামাটিতে এসে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী ও তার স্ত্রী টিকা গ্রহণ করেন। প্রথম ডোজের টিকা না থাকায় বেশী ভাগ মানুষকে সদর হাসপাতাল থেকে ফেরত যেতে হয়।
জানা গেছে, রাঙামাটিতে ১২শ ভ্যাকসিন ডোজ দেয়া হয়, এতে একটি ১০জন করে দেয়ার কথা থাকলেও ৯জন করে দেয়া সম্ভব হয়েছে, রাঙ্গামাটি সদরসহ ১০ উপজেলায় ৫হাজার ৫০০জন মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে, এরমধ্যে পঞ্চমদিনে ১হাজার ৭২জনকে করোনার ভ্যাকসিন দেয়া হয়।
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানিয়েছেন, প্রথম ডোজের টিকা দেয়া শেষ হয়েছে। বাকি যে ডোজগুলো রয়েছে সেগুলো দিয়ে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। যে পরিমাণ রেজিষ্ট্রেশন হয়েছে, তার অর্ধেক টিকাও আসেনি। তবে এটি চলমান প্রক্রিয়া। দ্বিতীয় ডোজের টিকা আসলে বাকিদের পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।
রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান সচিব পবন চৌধুরী বলেন, বিশে^র অনেক উন্নত রাষ্ট্র এখনো টিকা দিতে পারেনি, অথচ মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বাংলাদেশের সব এলাকার মানুষ টিকা পেয়েছেন এবং টিকা নিচ্ছেন। রাঙ্গামাটিতে টিকার সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়ে যাতে এলাকার সবাই টিকা পায় সে ব্যবস্থা নেওয়ার আশ^াসও দিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : মায়ানমারের চলমান গৃহযুদ্ধে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। দেশটির কারেন্নি (কারেনি) অঞ্চলে সক্রিয় ...বিস্তারিত
আলমগীর মানিক : রমজান মাসে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাব...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা পরিষদকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিলাইছড়ি উপজেল...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাঙামাটির রাজস্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited